1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৮৫ রান

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: সরাসরি সাকিব আল হাসানের মুখেই ক্যামেরা ধরে রাখলেন ক্যামেরাম্যান। মোহাম্মদ আলী মাত্র আউট হয়েছেন। অপ্রস্তুত আবরার আহমেদ তাড়াহুড়া করে মাঠে ঢুকতে চাচ্ছিলেন। গ্লাভস হাতে রেখেই হেলমেট পরতে গিয়ে গ্লাভস মাঠে পড়ে গেল। সেটা দেখে সাকিব হাসতে হাসতে ইঙ্গিত দিলেন।

কী ইঙ্গিত, সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি। গত ওয়ানডে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করেছিলেন সাকিব। আবরার হয়তো সে ভয়েই কোনোমতে গ্লাভস হাতে নিয়ে হেলমেট অর্ধেক পরেই চলে এলেন নন-স্ট্রাইকিং প্রান্তে।
তবে পাকিস্তানকে অলআউট করতে টাইমড আউট করার মতো বুদ্ধি দরকার হয়নি বাংলাদেশের। অবশ্য সাকিব নয়, বাংলাদেশি পেসাররাই পাকিস্তানের সর্বনাশ করেছেন। ১০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। আর পাকিস্তান অলআউট ১৭২ রানে। সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৮৫ রান।

প্রথম সেশনেই নাহিদ রানা কাঁপিয়ে দিয়েছিলেন। টানা তিন ওভারে তাঁর তিন উইকেট পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে দেয়। সেটা চার উইকেট হতে পারত। কিন্তু মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফেলে দেন সাদমান।
৮১ রানে ষষ্ঠ উইকেট হারানো পাকিস্তান মধ্যাহ্নবিরতির আগে আর উইকেট হারায়নি। এবং মহামূল্যবান ৩৬ রানও এনে দিয়েছেন সালমান আগা ও রিজওয়ান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!