1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এবার ভাঙলে বসতবাড়ি,পথে বসব আমি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:

একবার নয়, দুইবার ঘরবাড়ী সড়িয়েছি, আবার ভাঙতে হচ্ছে,একটি ঘর সড়িয়েছি নিয়েছি,ভাঙনে পাকাবাড়ি কাঁচা সবই শেষ,মাথা গোঁজার শেষ ঠাঁই বসতিটা নদী গর্ভে বিলীন হলে পথে বসবো পরিবার নিয়ে। চোখের পলকেই সাজানো গোছানো সংসার শেষ।কবে রক্ষা পাবো এ ভাঙন থেকে। তিস্তা নদী ছিলো কোথায়? এসেছে কোথায়? যেন দেখার কেউ নেই বলে মন্তব্য করেন আব্দুল খালেক।

আব্দুল খালেক বলেন ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বাপদাদার বসতভিটা। তিস্তা নদী এখন আমার আঙিনায়।আমাদের বাড়ীর ভাঙন ঠেকাতে মাত্র তিনশত জিওব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে বলে শুনেছি, মাত্র তিনশত জিওব্যাগে কি ভাঙন ঠেকাবে।পাশেই বসবাসকারীরা চান্দ মিয়া বলেন, বাবা ও বড়ভাইয়ের বসতভিটা এখন নদীতে,আমার বসতের একটি ঘরে আমরা সবাই থাকি,পাঁচভাইয়ের মাথা গোঁজার ঠাঁই নাই, থাকবো কোথায় এ ভাবনার শেষ নেই,বাঁধের রাস্তায়ও ঘর উঠানোর জায়গায় নেই।পরিবার পরিজন নিয়ে বিপাকে আছি,এবার নিয়ে তিনবার ভাঙল বড় ভাই ছকির উদ্দিনের বসতভিটা।শুক্রবার সকালে মোন্নাফের বসতভিটার সামনে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে তিনশত জিওব্যাগ ফেলানোর প্রক্রিয়া চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নের কিছু শ্রমিক।

এই বিষয়ে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান জানান জন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ জনবসতি এলাকায় ভাঙনরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!