1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির লোকজনকে হত্যার উদ্দেশ্যে ও বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। এতে আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে।

গত বুধবার রাত ১১ টায় ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় এ মামলা দায়ের করেন। থানার পরিদর্শক ( তদন্ত) নাজমুস সাকিব সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গত ৪ আগস্ট বাদীর লোকজনকে হত্যা ও বাড়ি ঘর,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় আসামীদের হামলায় বাদী পক্ষের কমপক্ষে দশজন গুরুতর আহত হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মামলায় ৮৫ জন এবং অন্যটিতে ৮৬ জনসহ আরও ১০০-১৫০ জন অজ্ঞাত আসামী করে মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!