1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

আওয়ামী লীগ নিষিদ্ধের শুনানি আজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি আজ বৃহস্পতিবার। এই শুনানিকে ঘিরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।

পুলিশের বিশেষ শাখার জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটা জানা গেছে।

এক ডিআইজি স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিট শুনানি পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই সমূহ) এবং যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ প্রধান প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে।
এই অবস্থায় যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনপূর্বক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে সে তথ্য রাজনৈতিক-১ পূর্বাঞ্চলের জেলা ও মহানগর এবং রাজনৈতিক-২ পশ্চিমাঞ্চলের জেলা ও মহানগরে মেইল করে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের বেঞ্চ শুনানির আজ বৃহস্পতিবার দিন ধার্য করে আদেশ দেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন।

আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, রিটের বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এ ছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!