1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর গুজব ও সাজানো নাটক: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ছবি: সংগৃহীত

 অনলাইন ডেস্ক: বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবরকে গুজব ও সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত হামলার ঘটনা রাজনৈতিক, কোনো ধর্মীয় ইস্যুতে নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল আরো বলেন, ‘একটি বিদেশি চক্র ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চায়। তারাই দেশে সংখ্যালঘু নির্যাতনের অলীক কাহিনী প্রচার করছে।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘ঠাকুরগাঁওয়ে যে সকল হামলার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ রাজনৈতিক। কোন ধর্মীয় ইস্যুতে নয়। এছাড়া দলের কারো বিরুদ্ধে সহিংসতার প্রমাণ পেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।’

এদিকে নীলফামারীর সৈয়দপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘আওয়ামী লীগ মাঠে থাকলে সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করতে হবে। এছাড়া রংপুরে শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। এসময় সাইদ হত্যার বিচার ও তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!