1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কুড়িগ্রামে সড়কে শৃংখলা ও পরিস্কার পরিচ্ছন্নতায় নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে শৃংখলা ফিরিয়ে আনা এবং রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নিজেরাই নেমে পরেছে। শহরের দাদামোড়, ঘোষপাড়া, পৌরবাজার, কলেজমোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আনসারের পাশাপাশি শিক্ষার্থীরা যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে।

পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতার কাজ চলমান না থাকায় শিক্ষার্থীরা কোমড় বেঁধে ঝাড়– হাতে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে প্রচন্ড গড়মের মধ্যে তারা এই সহযোগিতাপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এরকম মানবিক কাজে সাধারণ মানুষ ভূয়সী প্রশংসাসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অটোচালক দুর্গাপুরের খয়বর জানান, ‘বাচ্চাগুলা গড়মের মধ্যে খুব কষ্ট করি ট্রাফিকের কাম করতেছে। দেখি খুব ভালো নাগতেছে।’
অটোযাত্রী নাজমা জানান, ‘আমাদের সন্তানদের জন্য গর্ব হচ্ছে। তারা ঘরে ঠিকমতো কাজ করে কিনা জানি না। কিন্তু রাষ্ট্র সংস্কারে ও শহর পরিচ্ছন্নতায় তারার অনন্য অবদান রাখছে।’
সড়কে দায়িত্ব পালন করা ও পরিচ্ছন্নতা কাজে সম্পৃক্ত শিক্ষার্থী নাহিদ, মিলন, রিয়া, রুহি ও রাকিব জানায়, ‘আমরা পরিচ্ছন্নতার কাজ করছি। পাশাপাশি সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। যারা হেলমেট না পরে মটর সাইকেল চালাচ্ছেন তাদেরকে সচেতনতাও করছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!