1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

জামিনে মুক্তি পেলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর
অনলাইন ডেস্ক: রাজধানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল থানার মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ মঙ্গলবার  দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই আদেশ দেন।
নুরের পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন নুর। আশা করি, আজই তিনি কারামুক্ত হচ্ছেন।

এদিন সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ,  হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন। শুনানি শেষে আদালত এই দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২১ জুলাই বনানীর সেতু ভবনে হামলা মামলায় নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় ২৮ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!