1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

মিয়ানমারে চলছে যুদ্ধ, সীমান্তে আতঙ্ক মাঝেমধ্যেই দেখা মেলে বামার বাহিনীর যুদ্ধজাহাজ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে চলছে গণতন্ত্রকামী যুদ্ধাদের সঙ্গে সামরিক সরকারের তুমুল যুদ্ধ। অত্যাধুনিক গোলাবারুদের শব্দে কক্সবাজার ও বান্দরবান জেলার উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, চাকটালা, হাতিমারা ইত্যাদি এলাকার লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছে। সীমান্তের কাছে বসবাসকারী লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ করে সেন্টমার্টিনের বাসিন্দারা বিপদে রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, মিয়ানমারের জ্যান্তাবিরোধী গেরিলা যোদ্ধারা বিরতিহীন প্রায় ২ মাস যুদ্ধ করে দক্ষিণের ঢেকিবনিয়া হয়ে বর্তমানে সেন্টমার্টিনের লাগাওয়া আরকান প্রদেশের রাজধানী মন্ডু টাউন শিপ ও তিন মাইল নামক স্থানে যুদ্ধ চলছে। এতে প্রতিদিন উভয় পক্ষই নিত্যনতুন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। এসব অস্ত্রের বিকট শব্দে দ্বীপের বাসিন্দাদের ঘুম হারাম হয়ে পড়েছে। টেকনাফের সঙ্গে কক্সবাজারের যোগাযোগ বন্ধ। নাফ নদীতে টহল দিচ্ছে মিয়ানমারের সরকার বাহিনীর যুদ্ধজাহাজ। এই বাহিনীকে মিয়ানমারের বামার জাতি-প্রাধান্যের বাহিনীও বলা হয়ে থাকে। এর পাশাপাশি বাংলাদেশের জলসীমায় টহল দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ও কোস্টগার্ডের জাহাজ। সীমান্তের জিরো পয়েন্টে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!