1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লালমনিরহাটে পৃথক অভিযানে ৯ অনলাইন জুয়ারি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ডসহ জুয়া পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বসতঘর থেকে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে লেনদেন করতেন। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ৩০টি সিমকার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপস ও সাইটের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, একই রাতে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সদর থানা পুলিশের পৃথক অভিযানে অনলাইন জুয়া খেলাকালে আরও ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও ১০টি সিমকার্ড জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইসগুলোতে জুয়া সংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!