1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামের রাজিবপুরে ৭১ বস্তা চাল জব্দের ঘটনায় ডিলারকে শোকজ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও পাচারের চেষ্টার অভিযোগে ফাতেমা ট্রেডার্সকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা খাদ্য বিভাগ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবেরডাঙ্গীর মরিচাকান্দি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির মালিক সোহেল রানা স্বপ্নের নামে এ নোটিশ প্রদান করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আব্দুর রশীদ।

এর আগে গত ২৭ মার্চ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি চাল অবৈধভাবে মজুদ ও পাচারের দায়ে ফাতেমা ট্রেডার্সের মালিক সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পাচারের উদ্দেশ্যে সরানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়া ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আব্দুর রশীদ বলেন, সরকারি খাদ্যশস্য নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুদ বা পাচারের চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাদ্যশস্য নিয়ে জনস্বার্থবিরোধী এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, অবৈধভাবে সরকারি চাল মজুদ ও পাচারের সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আইনগত কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!