1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন, আটক তিন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার নূরবক্স লেনের একটি ভবনের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় জোবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজনকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা যাবে না। মঙ্গলবার সকালে বিস্তারিত জানানো হবে।”

তিনি আরও বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। হত্যার পেছনে কারও ব্যক্তিগত বা সম্পর্কগত কারণ থাকতে পারে—তবে এখনই কিছু নিশ্চিত করে বলা যাবে না।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জোবায়েদ ওই এলাকায় একটি ছাত্রীকে টিউশনি পড়াতে যেতেন। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত সম্পর্ক বা টিউশনিকে কেন্দ্র করে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
সিসিটিভি ফুটেজে ঘটনাস্থল থেকে দুই তরুণকে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জোবায়েদের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং একদিনের শোক ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা সোমবার দুপুরে বংশাল থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।

জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লালবাগ জোনের ডিসি বলেন, আমরা আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করছি। হত্যার পেছনে প্রকৃত কারণ উদঘাটনের জন্য কাজ চলছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!