নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম
শারদীয় দূর্গা পূজা উদযাপনকে ঘিরে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা ও জেলার বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর থেকে শুরু করে পৌরসভা এলাকার পূজা মন্ডপগুলোর নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। পূজা উপলক্ষে মোট ৫ প্লাটুন ও ১ সেকশন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর হতে কুড়িগ্রাম পৌরসভা এলাকায় অবস্থিত পূজা মন্ডপগুলোরও নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। দূর্গা পূজা উপলক্ষে ব্যাটালিয়ন হতে সর্বমোট ৫ প্লাটুন ১ সেকশন বিজিবি সদস্য নিয়োগ করা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এবং অন্যান্য স্ট্যাফ অফিসারগণও নিয়মিত পূজা মন্ডপগুলো পরিদর্শনসহ পূজা মন্ডপ কমিটির সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, বিজিবি অন্যান্য বাহিনীর যেমন সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ/সমন্বয়ের মাধ্যমেও কার্যক্রম পরিচালিত করছে বিজিবি।
যার ফলশ্রুতিতে অদ্যাবধি পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।
Leave a Reply