1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রৌমারীতে সার সংকটে দিশেহারা কৃষক:ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি: 

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের সংকট তীব্র আকার ধারণ করেছে। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল ১১টার দিকে রৌমারী বাজার ও বড়াইকান্দি বাজারে কৃষকরা দফায় দফায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন তারা। এসময় হাতাহাতি ও হট্টগোলের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্যমাত্রা ও বরাদ্দ

কৃষি অফিস সূত্র জানায়, এ বছর আমন মৌসুমে উপজেলায় ৯ হাজার ৭৭৫ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। ওই জমির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে—

  • টিএসপি: ৪৯.২০ মেট্রিক টন
  • ইউরিয়া: ৩৮৫ মেট্রিক টন
  • ডিএপি: ১০৯.২০ মেট্রিক টন।

কৃষকের অভিযোগ

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিএডিসি সার ডিলাররা সরকারি নির্দেশনা অনুযায়ী সার বিক্রি না করে অবৈধভাবে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। এতে কৃত্রিম সংকট তৈরি হয়ে সিন্ডিকেটের মাধ্যমে চড়া দামে কৃষকদের সার কিনতে হচ্ছে।

রৌমারী ইউনিয়নের কৃষক মজনু মিয়া বলেন,

“ডিএপি সার ১০৫০ থেকে ১৩৫০, টিএসপি ১৩৫০ থেকে ২৪০০ আর ইউরিয়া ১৩৫০ থেকে ১৬০০ টাকা দরে কিনতে হচ্ছে। মেমো চাইলে বলে, সার নাই।”

খাটিয়ামারী গ্রামের কৃষক আফতারুল ইসলাম বলেন,

“আমন চারা রোপণ করবো, টিএসপি দরকার। ডিলারের কাছে গেলে বলে নাই। কৃষি অফিস বলে আছে। আসলে আমরা সার পাচ্ছি না।”

ডিলারদের বক্তব্য

বিসিআইসি সার ডিলার মজাহার আলী দাবি করেন,

“বরাদ্দ কম, চাহিদা বেশি। বাংলা ও তিউনিসিয়া টিএসপি ছাড়া অন্য সারে সংকট নাই। চাহিদার তুলনায় সার দেওয়া যাচ্ছে না।”

প্রশাসনের অবস্থান

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ ব্যাপারে তৎপর রয়েছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই এ সমস্যা সমাধান হবে। এ উপজেলায় বিসিআইসি ১৪, বিএডিসি ২০ এবং খুচরা ১০ জন ডিলার নিয়োগ দেওয়া রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মনিটরিং অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, সার নিয়ে বিভিন্ন স্থানে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্ত করে ও অবরুদ্ধদের উদ্ধার করা হয়েছে। সার সংকটের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!