নিজস্ব প্রতিবেদক, রৌমারী
সারা দেশের মতো কুড়িগ্রামের রৌমারীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম মাস্টার ও নুর আলম খান হিরো, জেলা বিএনপির সদস্য মো. আজিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন ও সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক শিল্পী আক্তার, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল আলম রানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply