1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবী মিলনমেলার মধ্য দিয়ে ব্লাড ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় ‘স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৫’, যেখানে জেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় অতিথি সংগঠনগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ রাশেদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রবিউল ইসলাম।

দিনব্যাপী এ মিলনমেলায় দূর-দূরান্ত থেকে আগত স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামীর মানবসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান হাফিজ। বক্তারা বলেন, “রক্তদান কেবল মানবসেবা নয়, এটি জীবন বাঁচানোর মহৎ কাজ।” প্রতিষ্ঠার পর থেকে নাগেশ্বরী ব্লাড ব্যাংক মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

দিনশেষে স্বেচ্ছাসেবীরা মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!