1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রকৌশলী অধিকার আন্দোলনের নামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. রুকুনুজ্জামান, সদস্য সচিব রেজাউল ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল), সদস্য জাহাঙ্গীর ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল), নিয়াজ মোর্শেদ (উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ)সহ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, দেশের ৪ শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রায় ৮ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জাতীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বৈষম্যের শিকার হচ্ছেন। উপ-সহকারী প্রকৌশলী পদ, পদোন্নতির সুযোগ এবং ‘প্রকৌশলী’ পদবী ব্যবহারে বারবার প্রশ্ন তোলা হচ্ছে।

সংগ্রাম পরিষদের দাবি—

  • প্রকৌশল খাতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দায়িত্ব আলাদা করা,
  • উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০% করা,
  • কারিগরি শিক্ষার মানোন্নয়ন, ল্যাব-ওয়ার্কশপ আধুনিকায়ন ও শিক্ষক সংকট নিরসন,
  • ডিপ্লোমা শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় ক্রেডিট ট্রান্সফার নিশ্চিত করা।

বক্তারা বলেন, দেশে মেগা প্রকল্পে কার্যকর পরিকল্পনা ও গবেষণায় বিএসসি ইঞ্জিনিয়াররা যথাযথ অবদান রাখতে না পারায় বিদেশি কনসালট্যান্সির উপর নির্ভর করতে হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য অপচয়। তাই অভিজ্ঞ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যথাযথ মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা জরুরি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!