1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, বিএনপি নেতা কাজী নিজাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রুকুনুজ্জামান রোকন, সফল মৎস্যচাষী বাগভান্ডার গ্রামের আব্দুল বারিক এবং আন্ধারীঝাড়ের আবু হাসান সোহেল

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল জব্বার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটস লিডার খোরশেদ আলম

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!