অনলাইন ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অনিয়ম হলে পুরো নির্বাচনি আসনের ভোট বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান।
আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘নির্বাচনে কোনো অনিয়ম হলে নির্বাচন কমিশন চাইলে একটি-দুটি কিংবা পুরো আসনের ফল বাতিল করতে পারবে। এ ছাড়া ফল ঘোষণার সময় গণমাধ্যমকর্মীরা থাকতে পারবেন বলে জানান তিনি।
Leave a Reply