1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে সেতুর অভাবে চরম দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, চরশৌলমারী ও সাহেবের আলগা ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগের চরম দুর্ভোগে ভুগছেন। হলহলিয়া নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষ বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর বহুবার জনপ্রতিনিধি পরিবর্তন হলেও এই অঞ্চলের সড়ক ও সেতু অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, গর্ভবতী নারী, রোগী ও বৃদ্ধরা নিয়মিতই বিপাকে পড়ছেন। ভোটের সময় নেতারা এলেও, নির্বাচনের পর আর তাদের খোঁজ মেলে না বলে অভিযোগ করেছেন তারা।

বাধ্য হয়ে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে ৪০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। কিন্তু সেটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগী গ্রামের মধ্যে রয়েছে দাঁতভাঙ্গা ইউনিয়নের শান্তিরচর, খড়ানির চর, কাজাইকাটা, চর কাজাইকাটা, গেন্দার আলগা, নামাজের চর, খেয়ারচর, বাংলা বাজার, চর ইটালুকান্দা, লাউবাড়ি, জাহাজের আলগা, দই খাওয়ার চর, হবিগঞ্জ, ফুলকার চর; সাহেবের আলগা ইউনিয়নের বিভিন্ন চর এবং উলিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলো।

এই অঞ্চলের কৃষকরা জানান, সেতু না থাকায় তারা কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়দের দাবি, একটি সেতু ও মানসম্মত সড়ক নির্মিত হলে রৌমারী উপজেলা সদর থেকে জেলা শহরে যাতায়াতে সময় লাগবে মাত্র ২.৫ থেকে ৩ ঘণ্টা। এতে করে অর্থ, সময় ও শ্রম সবই সাশ্রয় হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজতর হবে।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, কাজাইকাটা এলাকায় হলহলিয়া নদীর ওপর ৩৬৩০ মিটার চেইনেজ সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে চলতি অর্থবছরেই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!