1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অবিশ্বাস্য নাটকীয়তায় ওভাল টেস্টে ভারতের ৬ রানের জয়

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৬৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

ভারত আর ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্ট রঙ বদলিয়েছে ক্ষণে ক্ষণে। তবে ওভালে এ ম্যাচের সব নাটক যেন জমা ছিল শেষ দিনের জন্য। পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান আর ভারতের দরকার ছিল ৪ চার উইকেট। সুতোয় ঝুলতে থাকা এ ম্যাচ শেষ পর্যন্ত জিতেই নিয়েছে শুবমান গিলের দল। দিনের শুরুতেই আউট হন ইংলিশদের একমাত্র ব্যাটার জেমি স্মিথ। এরপর টেইলএন্ডারদের নিয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন গাস এটকিনসন। তবে শেষ রক্ষা হয়নি। ভাঙা কাঁধ নিয়ে ব্যাট করতে নেমেও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারলেন না ক্রিস ওকস। মোহাম্মদ সিরাজের বলে এটকিনসন আউট হলে ৬ রানের জয় পায় সফরকারীরা।

পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামেন তখনো বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর বাজি ছিল ইংল্যান্ডের পক্ষেই। কেননা ব্যাটিংয়ে ছিলেন জেমি স্মিথ, সঙ্গে ছিলেন জেমি ওভারটন। তবে প্রথমেই হতাশ করেন স্মিথই। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে কেবল তিনিই ছিলেন। কিন্তু দিনের শুরুতেই মোহাম্মদ সিরাজের বলে কট বিহাইন্ড হয়ে আউট হন তিনি। ম্যাচের মোড়ও ঘিরে যায় এখানেই।

এরপর ওভারটনকেও লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেন সিরাজ। জয়ের জন্য ইংল্যান্ডের তখনো দরকার ২০ রান, হাতে আছে কেবল ২ উইকেট। এর মধ্যে আবার ক্রিস ওক্সের কাঁধ ভাঙা। এমন সময়ে প্রসিধ কৃষ্ণের বলে বোল্ড হয়ে আউট হন জশ টাং।

Screenshot_2025-08-04_172551

ভারতের জয় তখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে নামেন ওকস, এক হাত তার স্লিংয়ে ঝোলানো। তবে ওকসকে নিয়ে ভালোই লড়েছেন এটকিনসন। ভারতীয় বোলার আর ফিল্ডারদের বোকা বানিয়ে দুইবার ওভারের শেষ বলে সিঙ্গেল নিতেও সক্ষম হন তিনি, যেন এক হাতে ব্যাট করতে না হয় ওকসকে। এদিকে এটকিনসন তখন খেলছিলেন বড় শট, যেন দ্রুত দলকে জেতাতে পারেন।

Screenshot_2025-08-04_172501

 

জয়ের খুব কাছাকাছিই পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। জয়ের জন্য তখন দরকার আর ৭ রান, এমন সময়েই সিরাজের বলে বোল্ড হন এটকিনসন। আর তাতে ৬ রানের জয়ে ৫ টেস্টের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করল ভারত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!