রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দিনে-দুপুরে দুঃসাহসিকভাবে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (৩ আগস্ট ২০২৫) দুপুর ১২টা থেকে ২টার মধ্যে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের বারান্দা থেকে একটি পালসার ১৫০ সিসি (ডাবল ডিস্ক) মোটরসাইকেল চুরি হয়ে যায়।
চুরি হওয়া মোটরসাইকেলটির রঙ কালো-নীল। ইঞ্জিন নম্বর DHYCLK76570 এবং চেসিস নম্বর PSUA11CYOLTD33470। মোটরসাইকেলটির আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা।
জানা গেছে, গাড়ির মালিক পরিসংখ্যান অফিসের একজন তদন্ত কর্মকর্তা। তিনি অফিসের কাজ করতে গিয়ে মোটরসাইকেলটি কার্যালয়ের সামনের বারান্দায় রেখে যান। সেই সময় কর্মব্যস্ততার সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় চোর মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। ।
চুরির ঘটনা রাজারহাট উপজেলা কার্যালয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শী হিসেবে পরিসংখ্যান অফিসের চেইনম্যান মোঃ নুর-ই-আলম সরকার (৫৫), জেএসএ মোঃ বায়োজীদ হোসেন (৩৪), এবং রাজারহাট ফুড অফিসের অফিস সহকারী মোঃ জাহেরুল ইসলাম (৫০) এই বিষয়ে অবগত রয়েছেন।
মোটরসাইকেল মালিক ইতোমধ্যে রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
রাজারহাট থানা পুলিশের এক কর্মকর্তা জানান, “চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় গোয়েন্দা বিভাগের সহায়তায় দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
সম্প্রতি রাজারহাটে একের পর এক বাইক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
Leave a Reply