1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাব গৃহীত

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

বাসস

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব ‘ফলোআপ টু দ্য ডিক্লারেশন এন্ড প্রোগ্রাম অব একশন অন আ কালচার অব পিস’ শীর্ষক শান্তির সংস্কৃতি সংক্রান্ত প্রস্তাব বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রের আন্তঃআঞ্চলিক সমর্থনে গৃহীত হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে গৃহীত প্রস্তাবটি বৈচিত্র্য বা বিভিন্নতা, সহনশীলতা, সংহতি এবং অহিংসার প্রতি শ্রদ্ধার মতো মূল্যবোধগুলোকে ব্যাপকভাবে উৎসাহিত করে।

প্রস্তাবটি শিক্ষা, সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রচারে দেশগুলোকে একটি কাঠামোও প্রদান করে।

বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রস্তাবটি উপস্থাপন করেন এবং বিশেষ করে ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও জাতিগুলোর মাঝে সহমর্মিতার অভাবের প্রেক্ষাপটে, প্রতিদিনের জীবনে শান্তির সংস্কৃতি লালনের গুরুত্বের ওপর জোর দেন।

সমগ্র অঞ্চল থেকে ৯৬টি সদস্য রাষ্ট্র প্রস্তাবটির সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!