1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

রৌমারীতে লজিক প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের উপ-প্রধান রুহুল আযম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় সৌর চালিত সেচ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও প্রতিষ্ঠান বিভাগের স্থানীয় সরকার ও সমন্বয় অধিশাখার উপ-প্রধান রুহুল আযম।

বুধবার (১৬ জুলাই) দুপুরে যাদুরচর ইউনিয়নের বকবান্দা নামাপাড়া এলাকায় জিঞ্জিরাম নদী থেকে সৌরচালিত সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করে বাস্তবায়িত প্রকল্পটি ঘুরে দেখেন তিনি।

প্রকল্প সম্পর্কে উপ-প্রধান রুহুল আযম জানান, রৌমারী উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পে ২০২২-২৩ অর্থবছরে (বাস্তবায়ন: ২০২৪) ব্যয় হয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ৩১৫ টাকা। এর মাধ্যমে জিঞ্জিরাম নদী থেকে সৌরচালিত পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করে ২,৪৪০ শতাংশ (২.৪৪ একর) জমিতে সেচ সুবিধা দেওয়া হচ্ছে।

প্রকল্পটি পরিচালিত হচ্ছে সাত সদস্য বিশিষ্ট রক্ষণাবেক্ষণ কমিটি ও একজন কেয়ারটেকারের মাধ্যমে। এতে উপকৃত হচ্ছে এলাকার ৬২টি পরিবার, যার সদস্য সংখ্যা প্রায় ৪৫০ জন। পূর্বে প্রতি বিঘা জমিতে সেচ খরচ হতো ১২ হাজার টাকা, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৬ হাজার টাকায়। এতে প্রতি মৌসুমে কৃষকের ৬ হাজার টাকা সাশ্রয় হচ্ছে, যা বছরে প্রায় ৪ লাখ টাকা অর্থনৈতিক সুবিধা প্রদান করছে।

তিনি আরও বলেন, রৌমারী একটি প্রত্যন্ত উপজেলা হওয়ায় সেখানে বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল। তাই সৌরচালিত এই প্রকল্প বিদ্যুৎ ঘাটতি দূর করার পাশাপাশি পরিবেশবান্ধব সমাধানও দিচ্ছে। কারণ এতে বিদ্যুৎ বা ডিজেল লাগে না এবং কার্বন নিঃসরণ হয় না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী, কুড়িগ্রাম লজিক প্রকল্পের ডিসিসি মো. মুছা, ডিসিএফসি খোকন কুমার কুন্ড, প্রকল্প প্রকৌশলী সাহেদ হাসান, উপজেলা ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, স্থানীয় রক্ষণাবেক্ষণ কমিটির সদস্য এবং উপকারভোগী কৃষকরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!