1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাসুদ ইসলাম (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মোহনগঞ্জ ইউনিয়নের জিগাপাড়া মোড়ে নিজ দোকানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গেই মাসুদকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদের বাড়ি জিগাপাড়া গ্রামে। তার বাবার নাম মো. সুরুজ্জামাল। মাসুদ কয়েক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

অকাল এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের ভাষ্য, মাসুদ ছিলেন পরিশ্রমী, ভদ্র একজন তরুণ। তার অকালপ্রয়াণে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!