1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারী উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

গণঅধিকার পরিষদ (জিএপি) কুড়িগ্রাম জেলা শাখার অধীন চিলমারী উপজেলা শাখার তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জেলা কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে মোঃ হাফিজ মিয়াকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে আরও চারজনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হলেন— মোঃ জাহেদুল ইসলাম (আপেল), মোঃ মাহবুবুর রহমান (নাজমুল), মোঃ হুমায়ুন আলী এবং মোছাঃ নাজমা ফেরদৌসি হক।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম (টিপু)। তার সঙ্গে আরও চারজন সদস্য সচিব হিসেবে রয়েছেন— মোঃ হাসান, মোঃ রাকিব আহমেদ, মোঃ শাকিল মিয়া ও মোঃ আব্দুল্লাহ (প্রবাল)।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আইয়ুব আলী (মাস্টার), মোঃ মাসুদ রানা (মিন্টু), মোঃ আলাউল ইসলাম ও মোঃ মাসুদ রানা।

এ কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন গণঅধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাযযাদ হোসেন পলাশ এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার কামাল আজাদ।

জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ আহ্বায়ক কমিটি চিলমারী উপজেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করবে।

—

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!