1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুর মন্ডলেরহাট সশিস পাঠাগার ও ক্রীড়া সংঘকে ইউএনও’র আর্থিক সহায়তা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের মন্ডলেরহাটে অবস্থিত সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগারের জন্য বই কেনা এবং আধুনিক মানের গোলবার স্থাপনে ফুটবল খেলার সামগ্রী কিনতে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়। মন্ডলেরহাটের সশিস পাঠাগার ও ক্রীড়া সংঘ এ অঞ্চলের ক্রীড়াপ্রেমী ও শিক্ষানুরাগী মানুষের কাছে একটি সুপরিচিত নাম। জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সদস্য মশিউর রহমান মুন কুড়িগ্রাম-কে বলেন, “অনেকে অতীতে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে রূপ পায়নি। এবার বই কেনা এবং ক্রীড়া সামগ্রী প্রদানের মাধ্যমে প্রশাসন সত্যিকার অর্থে মানুষের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়েছে।”

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী রাশেদুল ইসলাম, মিলজার রহমান, বায়জিদ বোস্তামি, মাইন সরকার ও আবদুল্লাহ।

এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ মন্ডলেরহাটসহ পুরো কুড়িগ্রাম জেলার শিক্ষা ও ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!