নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ৩ জুন ২০২৫
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম জেলা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে ১১ সদস্যের একটি অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক পদাধিকারবলে এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ ২৪ জুন মঙ্গলবার বিভিন্ন সূত্রে জানা যায়, সোসাইটির চেয়ারম্যানের সংশোধিত সার্কুলার অনুযায়ী গত (৩ জুন) রেড ক্রিসেন্ট সোসাইটির এনডিসি মহাসচিব ড. কাবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন গঠিত কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তাফিজার রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ড. আতিক মোজাহিদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩-এর ৭(৪) ধারা অনুসারে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং এটি ৩ জুন ২০২৫ থেকে কার্যকর হয়ে ২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিন মাস দায়িত্ব পালন করবে।
তবে মেয়াদ শেষ হওয়ার আগেই, সোসাইটির গঠনতন্ত্রের ৯বি (৩) ধারা অনুসারে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Leave a Reply