1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ইসরায়েলি সেনাবাহিনী ও ট্রাম্পের সতর্কবার্তার পর তেহরান ছাড়ছে হাজারো মানুষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ইউরো নিউজ

ইসরায়েলি সেনাবাহিনী শহর ছাড়ার নির্দেশ দেওয়ার পর ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেছেন। গতকাল সোমবার স্থানীয় সময় ভোরে সেনাবাহিনী শহরটির একটি অংশের প্রায় তিন লাখ ৩০ হাজার বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দেন।

এ নির্দেশনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শহরটির বাসিন্দাদের চলে যেতে বলেন। তিনি ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘সবাইকে দ্রুত তেহরান ছেড়ে যেতে হবে।’

পরে তিনি এক বিবৃতিতে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আমি শুধু চাই মানুষ নিরাপদে থাকুক, সেই কারণে এই বার্তাটি দিয়েছি।’ তার এ বার্তার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যেতে থাকে।

তেহরান শহরে প্রায় এক কোটি মানুষের বসবাস। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার জেরে মানুষ ব্যাপকভাবে শহর ছাড়তে শুরু করে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকেই তেহরানের ব্যস্ততম এলাকাগুলো ফাঁকা হতে শুরু করে। বহু দোকানপাট বন্ধ হয়ে যায়।

বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়ার কারণে বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক বাসিন্দাকে কাস্পিয়ান সাগর উপকূলের দিকে যেতে দেখা যায়। পেট্রোল পাম্পগুলোতেও যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

তবে এসব পরিস্থিতির মধ্যেও ইরানের কর্মকর্তারা দাবি করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য তারা কোনো স্পষ্ট নির্দেশনা দেননি।

এদিকে সংঘাতের জেরে ইউরোপীয় দেশগুলো তেহরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!