1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাংলাদেশের সামনে সিঙ্গাপুর চ্যালেঞ্জ, হামজাকে শুভেচ্ছা জানালেন সাকিব

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে আগামীকাল সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে জয়ের বিকল্প দেখছেন না দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ম্যাচের আগেই বাংলাদেশ দলের অন্যতম আলোচিত খেলোয়াড় হামজা চৌধুরীর প্রতি শুভকামনা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের শুভেচ্ছাবার্তায় সাকিব লিখেছেন,

“সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে জানাচ্ছি শুভ কামনা। আমি আশা করি, হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে।”

সাকিবের এমন বার্তায় আবেগাপ্লুত হামজা চৌধুরী বলেন,

“আসলেই সাকিবকে অনেক ধন্যবাদ। এই শুভেচ্ছাবার্তা আমার কাছে অনেক কিছু। কারণ— তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লিজেন্ড।”

ফুটবল ও ক্রিকেট—দেশের দুই জনপ্রিয় খেলাধুলার দুই তারকার এমন আন্তরিক যোগাযোগে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

এদিকে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে হামজা ও জামাল ভুইঁয়ার একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লেখা হয়েছে—

“সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ।”

এখন সবদৃষ্টিই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে। মাঠে লড়াইয়ের সময় এগিয়ে আসছে, আর বাংলাদেশের সমর্থকরা আশা করছেন—হামজা, জামাল ও ক্যাবরেরার দল এই পরীক্ষায় জয় ছিনিয়ে নিয়ে দেশকে গর্বিত করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!