1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে এলজিইডি প্রকৌশলীর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রাজারহাট উপজেলায় এলজিইডি প্রকৌশলী মিজানুর রহমান সরদারের পদায়ন আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মিজানুর রহমান সরদার একজন অযোগ্য, অদক্ষ, দুর্নীতিগ্রস্ত, স্বেচ্ছাচারী এবং অতীত কার্যকলাপে বিতর্কিত ও জনবিমুখ প্রকৌশলী। তাই তাকে রাজারহাট উপজেলায় পদায়ন না করে তার বদলির আদেশ অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।

শনিবার (২৪ মে) দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান প্রকৌশলীর বরাবর ইউএনও’র (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রাজারহাট উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানার বদলির আদেশ জারি করা হয়। এরপর ১৪ মে প্রধান প্রকৌশলীর অফিস থেকে মো. আব্দুর রশীদ মন্ডলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এরই মধ্যে ১৫ এপ্রিল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান সরদারকে রাজারহাটে পদায়নের আদেশ প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মা-বাবা দোয়া কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর শফিকুল ইসলাম, মেসার্স সোয়াদ কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর সফিকুল ইসলাম, ঠিকাদার আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার নুর খালেক, আসমানী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আমিনুল ইসলাম, প্রিতী কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম, সিরাজুল ইসলাম, ছাকিন ইসলাম রুশাদ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!