রয়টার্স
যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী সংবাদপত্র দ্য টেলিগ্রাফ ও সাপ্তাহিক ম্যাগাজিন দ্য স্পেক্টেটর অধিগ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স। সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন ইন্টারন্যাশনাল মিডিয়া ইনভেস্টমেন্টস (IMI)-এর সঙ্গে যৌথভাবে এই অধিগ্রহণ সম্পন্ন হচ্ছে।
চুক্তির আর্থিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার কোটি টাকারও বেশি।
২০২৩ সাল থেকেই এই মালিকানা পরিবর্তন নিয়ে আলোচনার সূত্রপাত ঘটে। আবুধাবি-সমর্থিত রেডবার্ড-IMI কনসোর্টিয়াম ওই বছর ‘দ্য টেলিগ্রাফ’ ও ‘দ্য স্পেক্টেটর’ পত্রিকা কেনার প্রক্রিয়া শুরু করলে বিষয়টি যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করে।
Leave a Reply