1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ফিল্ড মার্শাল হলেন জেনারেল আসিম মুনির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বিরুদ্ধে যুদ্ধে অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আইয়ুব খানের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে পাকিস্তানে ফিল্ড মার্শাল পদবি পেলেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

মঙ্গলবার (২০ মে) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়, জেনারেল আসিম মুনিরের উজ্জ্বল সামরিক নেতৃত্ব, সাহসিকতা এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি দেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতের বিপক্ষে যুদ্ধে অপারেশন বুনিয়ান-উন মারসুস চলাকালে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং শত্রুদের পরাস্ত করতে সর্বোত্তম কৌশল ও সাহসিকতার জন্য তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

এদিকে, এমন বিরল পদোন্নতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে আসিম মুনির পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে বেসামরিক শহীদ ও প্রবীণদের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, ফিল্ড মার্শাল সম্মাননা পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এটি কোনো ব্যক্তিগত সম্মান নয়, এটি পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য।

আসিম মুনির বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা তার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!