1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ত্রাণ সহায়তা না পেলে গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে: জাতিসংঘ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় আরও ত্রাণ সহায়তা না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। খবর বিবিসি’র।

সোমবার (১৯ মে) গাজায় মাত্র পাঁচটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ১১ সপ্তাহ অবরোধের পর এটিকে ‘সমুদ্রে এক বিন্দু পানি’ বলে মন্তব্য করেন ফ্লেচার।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ত্রাণবাহী ট্রাকগুলো সীমান্ত পার হয়ে গাজায় প্রবেশ করলেও এখনও সেগুলো ক্ষতিগ্রস্ত জনগণের কাছে পৌঁছায়নি।

এদিকে সোমবার ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে এবং ত্রাণ প্রবেশে বিধিনিষেধ তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এতে করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ আরও বেড়েছে।

গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলি সরকারের মানবিক সহায়তা অবরোধকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের নেতারা। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ‘বেসামরিক জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা অস্বীকার করা অগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণের যেকোনো উদ্যোগের আমরা বিরোধিতা করি… আমরা প্রয়োজনে লক্ষ্যমাত্রাভিত্তিক নিষেধাজ্ঞাসহ আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না।’

তিন পশ্চিমা নেতার ভাষ্য, ‘আমরা সবসময় সন্ত্রাসবাদ মোকাবেলায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে ছিলাম। কিন্তু বর্তমান উত্তেজনা সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ। নেতানিয়াহুর সরকার যেসব চরম পদক্ষেপ নিচ্ছে, আমরা তা চুপচাপ মেনে নেব না।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!