1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ফুলখাঁর চাকলা স্মার্ট কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার সকাল ১১টায় রাজারহাট উপজেলার সোনালী ব্যাংক মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন। তারা হামলাকারী আজাদ আলী ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মো. শহিদুল ইসলাম, লক্ষী কান্ত রায়, আয়শা বেগম, শিক্ষার্থী বৈশাখী, ঝর্ণা প্রমুখ।

জানা গেছে, বিদ্যালয়ের পাশে থাকা ১৬ শতাংশ জমি ক্রয়-বিক্রয়ের আলোচনাকে কেন্দ্র করে আজাদ আলী ও তার ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পাল ঘটনাস্থলে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা তাকে গালাগাল ও হুমকি দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

প্রধান শিক্ষক জানান, জমিটি বন্ধক রেখে বিক্রির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া ছিল। পুরো টাকা পরিশোধ হলে রেজিস্ট্রারির মাধ্যমে জমি হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন বলেন, জমিটি বন্ধক থাকাকালীন অপরপক্ষ তা বিক্রি করেন, যার ফলে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!