উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে চামেলি রাণী (৪০) নামের এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (১৬ মে) দুপুরে ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে মধুপুর গ্রামের মদন চন্দ্রের স্ত্রী চামেলী রানী খড়ের গাদা থেকে গরু আনতে মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে সঙ্গে থাকা একটি বকনা গরুও মারা যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত চামেলী রানী একজন গৃহবধূ ও দুই সন্তানের জননী ছিলেন বলে জানা গেছে।
উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply