1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৮) নামের এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কুমোদপুর এলাকার ছাফের আলীর ছেলে এবং এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে হাতেম আলী নিজের জমিতে ধান কাটতে যান। সে সময় আকাশে ঘন মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ মদিনা আলী বলেন, “ধান কাটার সময় বজ্রপাতে হাতেম আলীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, “আমরা ঘটনাটি শুনেছি, তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে পরিবারের অনুরোধক্রমে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!