স্পোর্টস ডেস্ক:
ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে গেল পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে। মঙ্গলবার জাপানের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন ক্রিস্টিয়ানো জুনিয়র। অভিষেক ম্যাচে যদিও তিনি গোল পাননি, তবে দল জয় পায় ৪-১ ব্যবধানে।
ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রদ্রিগো কাবরাল। মাত্র ৪৯ মিনিটেই হ্যাটট্রিক করে পর্তুগালকে ৩-০ গোলের লিড এনে দেন তিনি। পরে ৭৩ মিনিটে আরও এক গোল করে দলকে ৪-০তে এগিয়ে নেয় পর্তুগাল। শেষদিকে ৮২ মিনিটে জাপান একটি গোল শোধ করে।
ক্রিস্টিয়ানো জুনিয়রের অভিষেক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। যদিও তিনি গোল না পেলেও তার পারফরম্যান্সে ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।
Leave a Reply