বিনোদন ডেস্ক:
কাশ্মীরে হামলার ঘটনায় পাক-ভারত উত্তপ্ততা শেষ পর্যন্ত গড়াল যুদ্ধে। দুই দেশ পাল্টাপাল্টি জবাব দিচ্ছে। থেমে নেই পাক-ভারত তারকারাও। সামাজিক মাধ্যমে নিজেদের দেশের পক্ষে সরব তারা। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে বললেন বলিউডতারকা কঙ্গনা রণৌত।
মাণ্ডির এ সংসদ সদস্য ও অভিনেত্রী বেশ চটেছেন। চাঁচাছোলা ভাষায় ইসলামাবাদের উদ্দেশে তোপ দেগেছেন।সামাজিক মাধ্যমে লিখেছেন, ’সন্ত্রাসের আঁতুড়ঘর। জঘন্য একটা দেশ। আরশোলা কোথাকার! বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে একেবারে মুছে ফেলা দরকার।’

নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছবি শেয়ার করেছেন কঙ্গনা। সেখানেই এরকম মন্তব্য করেছেন অভিনেত্রী। এর আগে সামাজিক মাধ্যমে ‘অপারেশন সিঁদুর’-এর লোগো ভাগ করে নিয়ে কঙ্গনা লিখেছিলেন, ‘ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
Leave a Reply