আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানে একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি আজ শনিবার ভোরে ‘অপারেশন বুনয়া নুম মারসূস” নামের এই অভিযান শুরু করেছে বলে জানা গেছে। ইতোমধ্যেই ভার তর ব্রাহ্ম ক্ষেপণাস্ত্রের গুদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির বিভিন্ন মিডিয়ার খবরে বরা হয়, ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলার টার্গেট করা হয়েছে।
এর আগে পাকিস্তান বিমান বাহিনীর তিনটি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত। এগুলো হলো নূর খান এয়ার বেজ, মুরিদ বেস এবং শুরকোট এয়ার বেজ। ভারত এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এর আগে আইএসপিআরের মহাপরিচালক লে. জেনারেল আহমদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানকে পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ভারত। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই যে তারা এবার পাকিস্তানের জবাবের জন্য অপেক্ষা করুক।
তিনি জানান, ভারতের হামলা সত্ত্বেও পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো সুরক্ষিত রয়েছে।
Leave a Reply