স্পোর্টস ডেস্ক:
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে, বাজছে যুদ্ধের দামামা। কয়েক প্রস্থ হামলা-পাল্টা হামলা চালিয়েছে দুই দেশই। দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে মত পরিবর্তন করে পিসিবি ঘোষণা করেছে যে, চলমান পিএসএল সিজন দশের বাকি থাকা আটটি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
পিসিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভারতের ৭৮টি ড্রোনের অনুপ্রবেশ এবং মিসাইল হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে। যাকে তারা দায়িত্বহীন আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শে টুর্নামেন্টর বাকি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply