রয়টার্স
পাকিস্তানের দাবি অনুযায়ী, দেশটির সামরিক বাহিনী ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে—যার মধ্যে রয়েছে ভারতের বহুল আলোচিত তিনটি রাফাল জেট।
ঘটনার পরপরই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়লে, এর প্রভাব পড়ে রাফাল জেটের নির্মাতা ফরাসি কোম্পানি দাসোর এভিয়েশনের শেয়ার বাজারে। টানা দুই দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, জেট ভূপাতিত করার কৃতিত্বে পাকিস্তানের ব্যবহৃত যুদ্ধবিমান জে-১০সি এবং জেএফ-১৭ এর নির্মাতা সংস্থা চীনের চেংডু এয়ারক্রাফট করপোরেশন (সিএসিএ)-এর শেয়ারের দাম বেড়েছে।
বৃহস্পতিবার (৯ মে) এক প্রতিবেদনে দাসোর ধসের এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।
Leave a Reply