আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের তৈরি ভারতের হারোপ মডেলের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র ও আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা ডনের।
তিনি জানান, পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালাতে বুধবার রাতে ইসরায়েলি এসব ড্রোন পাঠায় ভারতীয় বাহিনী।
আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রেস ব্রিফিংয়ে আরো জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি এসব হারোপ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
তিনি আরো বলেন, পাকিস্তানে হামলা করতে এসে ৫টি আধুনিক যুদ্ধবিমান, অসংখ্য ড্রোন ও সেনা হারিয়ে আতঙ্কে আছে ভারত।
এর আগে বৃহস্পতিবার আরেক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর ১২টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়ে ছিলেন আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি ওই সংবাদ সম্মেলনে বলেন, ৭ ও ৮ মে মধ্যে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারতীয় ওইসব ড্রোন প্রবেশের চেষ্টা করেছিল। তবে পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।
Leave a Reply