1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবি লালন শাহ্ হলের পাঠাগার উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

শামীমা রহমান ,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ্ হলের একসময়ের টর্চার সেল হিসেবে পরিচিত গণরুমকে পাঠাগার ‘ইকরা’- তে পরিণত করে উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌। বুধবার (০৭ মে) সন্ধ্যা পৌনে সাতটায় গ্ৰন্থাগারটি উদ্বোধন করা হয়।

এসময় লালন শাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইটসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌ বলেন, “এই ধরনের ছোট্ট আকারের পাঠাগার খুব‌ই চমৎকার। পাঠাগারের মূল বিষয় হলো বই। এই পাঠাগার ব্যক্তিগত ও প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আরো সমৃদ্ধ হবে। আমরা আশা রাখি, এটা পূর্ণাঙ্গ একটি পাঠাগার হবে যেটা অনুসরণীয়। আমার দেখামতে এতো সুন্দর রিডিং রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্ত এই বিশ্ববিদ্যালয়ে বিগত ১৬ বছরে দেওয়া হয়নি। তবে, আমার অভিজ্ঞতায় এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!