1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে মারার হুমকি, অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য সুপ্ত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সক্রিয় সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের এক সদস্যের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী ও কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত সোয়াইদ সুপ্ত।

ভুক্তভোগী উলিপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে একাধিকবার হুমকির মুখে পড়তে হয়েছে। কল রেকর্ড কুড়িগ্রাম সংবাদ টিমের হাতে রয়েছে। সর্বশেষ একটি কল রেকর্ডে শোনা যায়, অভিযুক্ত সুপ্ত তার এক সহযোগী ‘শুভ’-কে মামুনকে মারার নির্দেশ দিচ্ছেন। মামুন জানান, তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মাদ্রাসায় যেতেও ভয় পাচ্ছেন।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, “আমি শুধু বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, তাই আমাকে ‘শিবির’ ট্যাগ দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বলেন, “মতের অমিল হলেই সুপ্ত হুমকি দেয়। এটা খুবই উদ্বেগজনক।”

অন্যদিকে, অভিযুক্ত সোয়াইদ সুপ্ত সব অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এসব ছোট ছেলেকে কেন হুমকি দিবো? আমি কাউকে কোনো হুমকি দেইনি।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এ ধরনের হুমকি ভবিষ্যতে আরও বড় সংঘর্ষে রূপ নিতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

কুড়িগ্রামে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ বাড়ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!