1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারতের হামলার জবাবে ৫ যুদ্ধবিমান ভূপাতিত, সেনা আটক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি আরও জানিয়েছেন, সংঘর্ষে বেশ কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে। বুধবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে, প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, “ভারতের উস্কানিমূলক ও ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান একটি দৃঢ় ও মজবুত জবাব দিয়েছে। আমাদের সেনাবাহিনী উচ্চ প্রস্তুতি ও সাহসিকতার সঙ্গে দেশের আকাশসীমা রক্ষা করেছে।”

তিনি দাবি করেন, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে, যেগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালানোর চেষ্টা করছিল। এর পাশাপাশি সংঘর্ষের সময় বেশ কয়েকজন ভারতীয় সেনাসদস্যকে আটক করা হয়েছে, যাদের বর্তমানে যুদ্ধবন্দি হিসেবে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!