1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাশ্মীরে হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, চীনের সমর্থনে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় এ অঞ্চলের প্রভাবশালী রাষ্ট্র চীনকে পাশে পেয়ে ফুরফুরা মেজাজে আছে পাকিন্তান।

এ অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত যদি কোনও বাঁধ কিংবা এ জাতীয় কোনও স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে পাকিস্তান সামরিক হামলা চালাবে।

লাহোরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জেনারেল ঝাও শিরেন সম্প্রতি বলেছেন, চীন সবসময় পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে। যেকোনো পরিস্থিতিতে আমরা পাকিস্তানকে সমর্থন জানাবো।

তিনি আরও জানান, বেইজিং ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

চীনের রাষ্ট্রদূত একইসঙ্গে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, যুদ্ধ কখনোই সমস্যার সমাধান হতে পারে না, বরং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে সমাধান খুঁজে বের করাই একমাত্র পথ।

পাকিস্তান পিপলস পার্টির সেন্ট্রাল পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে উভয়পক্ষ চীন-পাকিস্তান সম্পর্ককে ‘দীর্ঘস্থায়ী ও পরীক্ষিত বন্ধুত্ব’ হিসেবে পুনঃনিশ্চিত করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!