1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন দাস, আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার নেতৃত্বেই চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।

রোববার (৪ মে) এই দুই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বড় কোনো চমক ছাড়াই টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্যদের দিয়ে সাজানো হয়েছে এই দল।

চোট থেকে সেরে উঠতে চিকিৎসার জন্য এখন ইংল্যান্ডে অবস্থান করছেন পেসার তাসকিন আহমেদ। তার অনুপস্থিতিতে পেস বিভাগের দায়িত্ব সামলাবেন মোস্তাফিজ-শরিফুলরা।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ এবং ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।  এরপর এই মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। ২৫ এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি রাওয়ালপিন্ডিতে হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন।

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!