কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
বাংলাদেশ নৌবাহিনী বি-২০২৫ ব্যাচে টেকনিক্যাল শাখায় ‘ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ডস’ পদে জনবল নিয়োগ দিচ্ছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১৪ মে ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ: ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ডস (বি-২০২৫ ব্যাচ)
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
- ওজন: ৫০ কেজি
- বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি
নারী প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি
- ওজন: ৪৭ কেজি
- বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি
বয়সসীমা:
- ০১ জুলাই ২০২৫ তারিখে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছর।
অন্যান্য যোগ্যতা:
- সাঁতার জানা আবশ্যক
- সংশ্লিষ্ট কাজে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
- বৈবাহিক অবস্থা: বিবাহিত বা অবিবাহিত যেকোনো হতে পারবেন
আবেদন পদ্ধতি:
- আগ্রহীরা বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা যাচাই ও আবেদন করতে পারবেন।
আবেদন ফি:
- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০০ টাকা ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ সময়:
- ১৪ মে ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ার এই সুযোগটি যারা টেকনিক্যাল কাজে অভিজ্ঞ এবং সাঁতার জানেন, তাদের জন্য একটি আদর্শ পদ। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply