এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল দশটায় শুরু হয়ে দুপুর ১২টা প্রর্যন্ত শ্রমিক সংগঠন গুলো এ র্যালির আয়োজন করে। ব্যানার, ফেস্টুন নিয়ে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জামতলা, সাদ্দাম মোড় ও সোনাহাট স্থলবন্দরে র্যালিতে অংশ নেন শ্রমজীবী মানুষেরা। এ সময় শ্রমিকদের অধিকার আদায়ে নানা রকম স্লোগান দেন তারা। এছাড়াও আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজন করেছে সংগঠন গুলো।
এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দল, সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ভূরুঙ্গামারী উপকমিটি ও সোনাহাট স্থলবন্দর উপকমিটি, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উত্তর ধরলা উপকমিটি, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভূরুঙ্গামারী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন সংঘ, হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন ও ব্যাটারী চালিত রিক্সা ও মিশুক চালক সমবায় সমিতি লিঃ র্যালিতে অংশ নেয়। পরে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও স্থলবন্দরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক অংশগ্রহন করেন।
উল্লেখ্য ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়।
Leave a Reply