1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

পহেলগাম হামলা নিয়ে আফ্রিদির বিতর্কিত মন্তব্যে ধাওয়ানের তীব্র প্রতিক্রিয়া, কূটনৈতিক উত্তেজনার ছায়া ক্রিকেটে

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

কাশ্মীরের পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর ভারতে পুরো দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ মানুষের। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটে। পহেলগামে সন্ত্রাসীদের হামলার পর ভারত-পাকিস্তান দুই দেশের বর্তমান থেকে সাবেক ক্রিকেটাররা এই ইস্যুতে কটাক্ষ করে মন্তব্য করছেন।

সম্প্রতি পহেলগামে সন্ত্রাসী হামলার পর সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির ভারতীয় সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। আফ্রিদি দাবি করেন, এই হামলার পেছনে ভারতীয় সেনাবাহিনীরই ভূমিকা রয়েছে। তার বক্তব্য ছিল, ‘সেখানে সেনাবাহিনী না থাকলেই এই ঘটনা ঘটত না।’

এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কড়া প্রতিক্রিয়া জানান ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আফ্রিদিকে উদ্দেশ করে ধাওয়ান লেখেন, ‘কার্গিলেও হারিয়েছিলাম তোমাদের, এত নিচে নেমে এসেছো, আর কত নামবে? অযথা মন্তব্য না করে বরং নিজের দেশের উন্নয়নে মন দাও।’

এর পাল্টা জবাব দিতে ছাড়েননি পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কটাক্ষ করে লেখেন, ‘ছাড়ো জয়-পরাজয়, আউ তুমহেঁ চায় পিলাতা হুঁ শিখর।’

এদিকে পাহেলগামের সন্ত্রাসী হামলার পর আইপিএলের ম্যাচেও দেখা যায় শোকের ছায়া। মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামেন। বিসিসিআই জানায়, ম্যাচে থাকবে না কোনো চিয়ারলিডার বা আতশবাজি, হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত।

এই ঘটনাকে কেন্দ্রকরে ইতিমধ্যে ভারত-পাকিস্তান ভবিষ্যৎ ম্যাচ খেলা নিয়ে টানা পোড়ার মধ্যে রয়েছে। বিসিসিআই এরই মধ্যে জানিয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়ে কঠর বার্তা, একই সঙ্গে আইসিসির টুর্নামেন্টে দুই দলের যা খেলা হয় সেখানেও না খেলার কথা প্রকাশ করেছেন তারা!

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!